রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের বাইসাইকেলসহ মো. মনির হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ১৩ নভেম্বর রাত ১টা ১৫ মিনিটে উত্তরা ১৪নং সেক্টরের ১৩নং রোড সংলগ্ন ৮ নম্বর বাসার নিচতলার পার্কিং এরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর এসব তথ্য জানান। তিনি বলেন, এসআই (নিরস্ত্র) কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান চালায়। গ্রেফতারকৃত মনির হোসেনের পিতার নাম মৃত সুরুজ মিয়া এবং তার গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই থানার গুচ্ছি এলাকায়। তিনি বর্তমানে ঢাকার দক্ষিণখানের ফরিদ মার্কেট এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, আসামির হেফাজত থেকে ফিনিক্স, আকিজ, রিফ্লেক্স, কোর, ড্রোন, হিরো, প্রিন্স, পেলিক্যানসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৭টি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় পেনাল কোডের ৪১৩ ধারায় একটি মামলা (এফআইআর নং-১৬) দায়ের করা হয়েছে। বর্তমানে আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24