সুনামগঞ্জ প্রতিনিধি:
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সদস্যরা ভারতের সীমান্তবর্তী সুনামগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বাংলাদেশী ও ভারতীয় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল আটক করা হয়েছে।
রবিবার ভোরে বিজিবি”র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সনামগঞ্জের চাঁনপপুর,লাউরগড়,বালিয়াঘাটা ও প্যাকপাড়া,এসব অভিযান পরিচালনা করে প্রায় ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। সুনামগঞ্জের সাথে ভারতের প্রায় ১২০ কিলোঃ সীমান্ত এলাকা রয়েছে এবং এই সীমান্ত এলাকাগুলোর সীমারেখা সুনামগঞ্জের ১৯টি বিওপির জোয়ানরা প্রতিনিয়ত নিয়ন্ত্রন করে থাকেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হতে ভোরে ৫,১০,৩০০/- (পাঁচ লক্ষ দশ হাজার তিনশত) টাকার মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24