
সীমান্তে নজরদারি জোরদার করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর জেলার কিছু সীমান্তবর্তী এলাকায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করেছে।
বিজিবি-৩৫ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের তুলনামূলক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ৩৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া, রাতের বেলা নজরদারি আরও জোরদার করতে ১৭টি সার্চ লাইটও স্থাপন করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলা এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলাজুড়ে বিস্তৃত ৭২ কিলোমিটার সীমান্ত এলাকাটি বিজিবি-৩৫ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে রয়েছে।
৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসনুর রহমান জানান, অনুপ্রবেশ ও চোরাচালান রোধের উদ্দেশ্যে এই সিসি ক্যামেরা ও সার্চ লাইটগুলো স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সব সীমান্ত এলাকাকেই সিসি ক্যামেরার নজরদারির আওতায় নিয়ে আসা হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24