*উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক গ্রেফতার*
*উত্তরা সংবাদদাতা:*
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর কবির সায়মনকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার একটি আভিযানিক দল ৭ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আলমগীর কবির সায়মনের পিতা আব্দুল হাই, মাতা জরিনা বেগম। তার গ্রাম বগাপুতা, থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ।
পুলিশ বলে প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। মামলাটির এফআইআর নং-৭, তারিখ- ১২ আগস্ট ২০২৬, জিআর নং-১৫৫। ধারা- ৬/৮/৯/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯। এ মামলায় তিনি এজাহারে অভিযুক্ত।
আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24