নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বাসসকে জানান, আজ সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি বলেন, তেজগাঁও ফায়ার সার্ভিস থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুইটি, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটিসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24