
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার ‘নিরিবিলি’ নামের বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আজ সকালে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল আরমান জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান টহল পুলিশ সদস্যরা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ফলে আগুন ভবনের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি।
পুলিশের এই কর্মকর্তা জানান, ভবনটির নিচতলার যে অংশে আগুন লেগেছে, সেটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। সেখানে কেউ বসবাস করেন না। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
পুলিশ জানায়, বাড়িটির পূর্ব পাশের নিচতলার একটি অংশ গত ১০ থেকে ১৫ বছর ধরে অব্যবহৃত। সেখানে পুরোনো আসবাবপত্র ও কাপড়চোপড় জমা ছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ড. ইউনূসের বাবা গত শতকের ষাটের দশকে বাড়িটি নির্মাণ করেন। পাঁচলাইশের এই বাড়িতেই ড. ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে। তার আদি পৈতৃক গ্রাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24