সুনামগঞ্জ প্রতিনিধি:
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সীমান্তবর্তী বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে চার লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই দুটি জায়গাতে অবৈধ মালামাল রয়েছে এমন গোয়েন্দা তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়। বিজিবি”র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ভারতের সাথে সুনামগঞ্জের ১২০ কিলোঃ সীমান্ত এলাকায় ১৯টি বিওপির সদস্যরা সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির গণমাধ্যমকর্মীদের জানান, উর্ধ্বতন সদর দপ্তরের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ও তিনি জানান।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24