আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর থাকা একটি আকাশচুম্বী ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একই দিন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন হামলার খবর জানিয়েছে সৌদি আরব।
কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে রয়েছে সৌদি আরব।
নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র এএফপিকে বলেন, ‘ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জানালাগুলোও উড়ে গেছে।’
রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আরও দুইটি সূত্র ভবনটির ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। ৮০ তলা ভবনটি রিয়াদের আর্থিক জেলার সবচেয়ে উঁচু ভবন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24