বিনোদন ডেস্ক : অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট বেশ কৌতূহল তৈরি করল তার অনুরাগীদের মাঝে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে ইংরেজিতে একটি বার্তা প্রকাশ করেন প্রভা। পোস্টের সঙ্গে নিজের একটি ছবিও যুক্ত করেন তিনি।
বার্তাটির বাংলা অর্থ দাঁড়ায়, ‘যিনি কোনো ঘটনার গল্প বলেন, বেশির ভাগ সময় তিনিই নিজের পক্ষটি তুলে ধরেন। মানুষের সাধারণ বুদ্ধি থাকলে তাদের বোঝা উচিত, প্রতিটি ঘটনারই দুটি দিক রয়েছে।
প্রভার পোস্টের বক্তব্য নিয়ে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ছবিতে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন অনেকে। পাশাপাশি কেউ কেউ জানতে চেয়েছেন, কী প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী।
তবে পোস্টে কোনো নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তির প্রসঙ্গ উল্লেখ করেননি প্রভা। অনুসারীদের প্রশ্নেরও কোনো জবাব দেননি তিনি। ফলে তাঁর এই বার্তার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24