
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ডের জশ টাংকে পেছনে ফেলে ২০২৬ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস।
এই সিরিজে আট উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জেতেন আব্বাস। দ্বিতীয় টেস্টে আট উইকেটের জয়ে পাকিস্তান ১-০ ব্যবধানে সিরিজ জয়ের পর বার্ষিক বোলিং তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি।
ডানহাতি এই মিডিয়াম পেসার চলতি বছর আট টেস্টে ৩৯ উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ২.৫৬। এর মধ্যে রয়েছে তিনটি পাঁচ উইকেটের ইনিংস এবং একটি চার উইকেটের ইনিংস।
আব্বাসের পেছনে দ্বিতীয় স্থানে নেমে গেছেন টাং। সাত টেস্টে ৪.১৯ ইকোনমি রেটে ৩৩ উইকেট নিয়েছেন ইংলিশ পেসার।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ছয় ম্যাচে তাঁর শিকার ৩২ উইকেট। অন্যদিকে, শীর্ষ পাঁচে ভারতের কোনো বোলার নেই। তিন টেস্টে ২.৮৪ ইকোনমি রেটে ২৩ উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে দশম স্থানে রয়েছেন মানব সুতার।
২০২৬ সালে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি
১. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)- ৮ ম্যাচে ৩৯ উইকেট
২. জশ টাং (ইংল্যান্ড)- ৭ ম্যাচে ৩৩ উইকেট
৩. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৬ ম্যাচে ৩২ উইকেট
৪. অলি রবিনসন (ইংল্যান্ড)- ৪ ম্যাচে ২৮ উইকেট
৫. মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)- ৮ ম্যাচে ২৮ উইকেট
এদিকে, চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ২০২৫-২৭ চক্রেও ৩৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ৩৬ বছর বয়সী আব্বাস।
১৩ ম্যাচে ৭৩ উইকেট নিয়ে এ তালিকার শীর্ষে রয়েছেন স্টার্ক। ১২ ম্যাচে ৬৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের টাং।
আইসিসি ডব্লিউটিসি ২০২৫-২৭ চক্রে সর্বোচ্চ উইকেটশিকারি
১. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৩ উইকেট
২. জশ টাং (ইংল্যান্ড)- ৬৪
৩. সাইমন হারমার (দক্ষিণ আফ্রিকা)- ৫০
৪. মোহাম্মদ সিরাজ (ভারত)- ৪৩
৫. জোফরা আর্চার (ইংল্যান্ড)- ৪১
৬. শামার জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)- ৪০
৭. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)- ৩৯।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24