ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজে ভরাডুবির পর ওয়ানডে দল নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। বাদ পড়তে পারেন তিন অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। তারা জানেন না ওয়ানডে দলে থাকবেন কিনা।
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, আগের ত্রিদেশীয় সিরিজে ভালো পারফর্ম না করায় বাদ পড়তে যাচ্ছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও সৌম্য সরকার। এছাড়া বোলিং অ্যাকশনে সমস্যার কারণে দলে থাকছেন না আলিস আল ইসলাম।
যে কারণে নতুন করে আবারও সুযোগ পেতে যাচ্ছেন জাকের আলি অনিক, ইয়াসির রাব্বিরা। ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন অধিনায়ক লিটন দাস। কন্ডিশন বিবেচনায় নির্বাচকদের ভাবনাতে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। হাসান মাহমুদ না থাকায় খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের মধ্যে যে কোনো একজন থাকবেন দলে।
প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে আগামী ১ ডিসেম্বর। ৪ ও ৭ ডিসেম্বর বাকি দুই ওয়ানডে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24