আমরা অনেকেই সন্তানকে বিভিন্ন সময় নানা কারণে নামের বাইরে অন্য কোন ভিন্ন নামে ডাকি। যেমন সন্তান পড়ায় পিছিয়ে পড়লে বা ভুল করলে রাগের মাথায় অনেক বাবা-মা বলে ফেলেন, তোকে দিয়ে কিছু হবে না, তুই একটা গরু, গাধা কোথাকার। কথাটা হয়তো মন থেকে না, কিন্তু বারবার এভাবেই বলা হয়। একসময় দেখা যায় ভাইবোনেরাও তাকে সেই নামেই ডাকছে। ভিন্ন নামে ডাকার বিষয়ে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন।
وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ
উচ্চারণ: ওয়ালা তানাবাযূ বিল আলকাব।
অর্থ: আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না।
[সূরা হুজুরাত, আয়াত নং- ১১]
আলকাব মানে উপাধি বা ডাকনাম, যে নাম মানুষের গায়ে লেগে যায়। একবার বললে সেটা গালি, বারবার বললে সেটা পরিচয় হয়ে যায়। আর তানাবাযূ শব্দের গঠনে পারস্পরিকতা আছে, মানে একজন খারাপ নামে ডাকলে আরেকজনও ডাকতে শুরু করে।
এভাবে শিশু তার নিজের সম্পর্কে প্রথম ধারণা পায় বাবা-মায়ের মুখ থেকে। যাকে বারবার অকর্মা বলা হয়, সে একসময় নিজেও বিশ্বাস করে সে অকর্মা, আর চেষ্টা করাই ছেড়ে দেয়। আমরা চাই সন্তান বদলাক, অথচ এমন নাম দিই যা তাকে ওই জায়গাতেই আটকে রাখে।
আজ থেকে সমালোচনা করতে হলে কাজের মতো কথা বলুন, মানুষের না। তুই গাধা নাকি গরু এভাবে না বলে বলুন, এই অঙ্কটা চলো আরেকবার করে দেখি। আর আগে কোনো খারাপ নামে ডেকে থাকলে আজ সন্তানকে বলুন, কথাটা আমি ফিরিয়ে নিলাম। আর কোন দিন ভিন্ন নামে ডাকবো না।
সন্তানকে পড়ানো হয় হাট্টিমাটিম ট্রিম তারা মাঠে পাড়ে ডিম। আদৌ কি এমন প্রাণীকি আছে? সন্তান যখন কোন কিছু খেতে চায় না, শুধু কান্না করে, বিভিন্ন বায়না ধরে। কান্না ধামানোর জন্য বা রাতে ঘুম পাড়ানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য সন্তানকে ভয় দেখানো হয়। এই বাঘ এলো। শিয়াল এলো। ভূত এলো। এখান থেকে সন্তান কি শিক্ষা গ্রহন করবে। তার জীবন তো মিথ্যা আর ভয় দিয়েই শুরু সে কিভাবে বিশ্ব জয় করবে? তাই পিতা মাতা বা অভিভাবককে অবশ্যই এই বিষয় গুলোতে সচেতন হতে হবে এবং সতর্ক থাকতে হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24