নিজস্ব প্রতিবেদক: সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলার কারণে মহান বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে বিএনপি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আগামী ১ ডিসেম্বর এ সমাবেশ হবে।
রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। গত ২ দিন আগে আমরা আমাদের সমাবেশের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষণা করেছিলাম। সেখানে উন্নয়ন কাজ চলছে। এই কারণে সেখানে করা সম্ভব না।
তিনি আরও বলেন, আমাদের উদ্বোধনী সমাবেশটি হবে নয়াপল্টন। পল্টন কমিউনিটি সেন্টার সামনে পশ্চিমমুখী মঞ্চ হবে।
বিএনপির এ সমাবেশে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24