
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৬৯ জন। গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৯ জন এবং ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬৮৭ জন।
গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৯৫ জন।
গত ২৪ ঘণ্টায় তিনজনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৮৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24