ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

কারিগরি ত্রুটি, আগামীকাল আসছে না রাজহংস

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: যথাসময়ে আসতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ড্রিমলাইনার রাজহংস (বিজি-৫০০৪)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল রাজহংসের। কিন্তু রাডারের গুরুতর কারিগরি সমস্যা দেখা দিয়েছে। তাই রাজহংসসহ বিভিন্ন দেশের এয়ারলাইন্সের ডেলিভারির জন্য প্রস্তুত মোট ১০টি এয়ারক্রাফটের রাডারের ত্রুটি সারাতে কাজ করছে বোয়িংয়ের প্রকৌশলীরা।

লন্ডনে অবস্থানরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব লাইট সেফটি ও সিনিয়র পাইলট ক্যাপ্টেন শোয়েব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যাপ্টেন শোয়েব চৌধুরী বলেছেন, সমস্যাটি ধরা পড়াতে ভালোই হয়েছে। ঢাকায় গিয়ে এই সমস্যা ধরা পড়লে এয়ারক্রাফটটি কিছুদিনের জন্য বসিয়ে রাখতে হতো। যদিও এটি বড় ধরনের কোনো সমস্যা নয়। বোরিংয়ের নিয়ম অনুযায়ী এয়ারক্রাফট ডেলিভারি দেয়ার সময় তারা খুঁটিনাটি খুব ভালোভাবে যাচাই-বাছাই করেন। যে কারণে এই ত্রুটি ধরা পড়েছে।

জানা গেছে, ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে রাজহংস। ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার কথা রয়েছে রাজহংসের।

এদিকে, ড্রিমলাইনার রাজহংস দেশে আসার পর পূর্বসিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেটি উদ্বোধনের কথা ছিল।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল বলেন, উদ্বোধনের দিন তারিখ স্থগিত করা হয়েছে এবং পরে প্রধানমন্ত্রী যখন সময় দেবেন উদ্বোধনের নতুন তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। ইতোমধ্যে চারটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিমানবহরে যুক্ত হয়েছে। চতুর্থ ও শেষটি আসছে ১৪ সেপ্টম্বর।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য চারটি ড্রিমলাইনারের নাম বাছাই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো-আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

কারিগরি ত্রুটি, আগামীকাল আসছে না রাজহংস

আপডেট টাইম : ০২:২১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯