ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী তাবলিগ নিয়ে মন্তব্যের যে ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : সূর্যবংশী নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ

শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক : অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পেনশন ও আর্থিক পাওনা পরিশোধে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে সংসদের অপেক্ষা না করে চলতি সপ্তাহেই এনসিপির একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবে। পাশাপাশি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি অর্থমন্ত্রীর কাছেও বিষয়টি তুলে ধরবেন।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম হলে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম আয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা রাষ্ট্রের কাছে অনুদান চাইছেন না, আপনারা আপনাদের প্রাপ্য অধিকারটা চাইছেন। এটা অনুদান নয়, এটা আপনাদের অধিকার। এটা আপনাদের হক।

শিক্ষকদের পেনশন জটিলতা নিরসনে চলতি সপ্তাহেই একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবে জানিয়ে তিনি বলেন, আমরা এই চলতি সপ্তাহেই আমাদের একটি প্রতিনিধি দল নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব। কারণ, সংসদের অধিবেশন জানুয়ারিতে শুরু হবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব না। আমরা সরাসরি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব। আমি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। আমি অর্থমন্ত্রীর কাছেও বিষয়টি অবহিত করব। এ বিষয়ে যত আমলাতান্ত্রিক জটিলতা আছে, সেগুলো নিরসন করে আপনাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করব।

নিজের পরিবারের একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের পাওনা না পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার নিজের পরিবারের একজন সদস্য ২০২৩ সালে অবসরে গেছেন। এখনো পর্যন্ত টাকা পাননি। আমার শ্বশুরের কথা বলছি। আমার শ্বশুর খুবই নিরীহ প্রকৃতির মানুষ। আমিও লজ্জা পাই। ২০২৩ সালে অবসরে গেছেন, এখন ২০২৭ সাল চলে আসছে। উনি হয়ত মনে করেন, আমার ঘরে এমপি থাকার পরও আমি টাকাটা পাই না!

তিনি বলেন, উনি একজন নিরীহ প্রকৃতির শিক্ষক ছিলেন। মাধ্যমিক পর্যায়ের ইংরেজির শিক্ষক ছিলেন। এখন তার জীবনটা সম্মানজনকভাবে পরিচালনা করার জন্য মনে হচ্ছে, রাষ্ট্রের কাছে অনুদান চাইছেন। অথচ এগুলো তার নিজের জমানো টাকা। নিজের বেতন থেকে সারাটা জীবন দিয়ে দিয়ে সরকারকে দিয়েছেন। সরকার এই টাকা থেকে বিভিন্নভাবে নির্বাহ করেছে। কিন্তু আজকে যখন উনারা অবসরে যাচ্ছেন, তখন তাদের দেওয়ার বেলায় টাকা নেই।

শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা বলেন, মাধ্যমিক শিক্ষা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন—সব পর্যায়ের শিক্ষকদের আর্থিক সম্মান ও সামাজিক সম্মান আজকে আমাদের পুনর্বিবেচনা করার সময় এসেছে। শিক্ষকদের পেশাকে আমি আমার অগ্রাধিকার তালিকার সর্বনিম্ন স্তরে রেখে একটি জাতি গঠন কখনোই সম্ভব না।

শিক্ষকদের জীবনযাপনের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আমি নিজে একটা ছেলেকে কীভাবে পড়াব? আমার যদি সারাদিন বাজার নিয়ে টেনশন করতে হয়! বেতন কয়েক হাজার, ১০ হাজার, ১৫ হাজার, ২০ হাজার বা ২৫ হাজার টাকা। মাসে দাওয়াত থাকে ১০টা, ১৫টা। মসজিদ কমিটির সভাপতি বানিয়ে রাখে, ঈদগাহে টাকা দিতে হয়, মাহফিলে টাকা দিতে হয়। উনারা কি বুঝেন, কাপড়টা একদম পরিষ্কার করে হয়ত পকেটে টাকা নেই!

তিনি বলেন, শিক্ষা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট যারা তৈরি করেন, যারা এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, যারা এর গুণগত মান উন্নয়নের দায়িত্বে আছেন—তারা সরকারি কর্মকর্তা বলেন, মন্ত্রীরা বলেন, কেউ এই প্রোডাক্ট বাংলাদেশে ব্যবহার করেন না।

তিনি আরও বলেন, আমাদের দেশের মন্ত্রী, আমলা—তাদের হাজার হাজার কোটি টাকার শিক্ষায় বিনিয়োগ থাকে। শিক্ষা নিয়ে অনেক মহাযজ্ঞ থাকে। কিন্তু কী নির্মম পরিহাস! তারা জনগণের জন্য, শিক্ষকদের জন্য এমন একটা শিক্ষাসেবা তৈরি করেন, যে শিক্ষাসেবা তারা নিজেরাই নেন না। তারা নিজেরাই এই শিক্ষা নিতে আতঙ্কে থাকেন।

শিক্ষকতা পেশার সামাজিক ও আর্থিক অবস্থান নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষকতা অনেক বড় একটা পেশা, মহান একটা পেশা। কিন্তু আপনি দেখবেন, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার প্রথম জীবনে যদি উন্নত কোনো পেশায় যেতে পারেন, তাহলে তিনি আর শিক্ষক হতে চান না। এটা বাস্তবতা। শুনতে অপছন্দ হতে পারে, ভালো নাও লাগতে পারে। কিন্তু এটাই বাস্তবতা।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন অফিসার ইনচার্জ হলেন, একজন এসআই হলেন, আরেকজন হাইস্কুলের শিক্ষক হলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিক্ষার্থী কোন পেশায় যেতে চাইবেন? ওখানে ক্ষমতা আছে, এখানে পয়সা আছে। ব্যাংকের চাকরিতে পয়সা আছে, ক্ষমতা আছে, দম আছে। আর শিক্ষকতা হচ্ছে নিরীহ পেশা।

শিক্ষকদের রাষ্ট্রের বিবেক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আপনারা তৃতীয় শ্রেণির জীবনযাপন করেন, দ্বিতীয় শ্রেণির চাকরি করেন, অথচ প্রথম শ্রেণির নাগরিক তৈরি করেন। এটা বিশাল মহান একটা কাজ। আপনারা প্রথম শ্রেণির নাগরিক তৈরি করেন।

তিনি আরও বলেন, আপনাদের সম্মান নিশ্চিত করার স্বার্থে আমাদের জায়গা থেকে যা যা করা লাগে, আপনারা দেখতে পাবেন, আমরা তা-ই করব, ইনশাআল্লাহ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরামের সভাপতি মো. মোহসীন আলী। এছাড়া ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং

শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত

আপডেট টাইম : ০৭:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬