ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

ফের ক্ষমতায় এক দশকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: পঁচাত্তরের পর বাংলাদেশের মানুষ অসহায় জীবনযাপন করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘৯৬ সালে আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন কিছু কাজ করেছি। যা মানুষের ভেতরে আস্থা তৈরি করেছে। এর আট বছর পর আবার ক্ষমতায় আসার পর এক দশকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এডিবির রিপোর্ট অনুযায়ী এশিয়ায় আমাদের স্থান এখন ১৩তম অর্থনীতির দেশ। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম। বিশ্বে আমরা ৩০তম অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছি। ইনশাআল্লাহ আরও পারব। সারাবিশ্বে আমরা অবস্থান করে নিয়েছি। আমরা এখন ৮ দশমিক ১ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। মাত্র ১০ বছরে এই অর্জনগুলো করতে পেরেছি। কারণ আমরা আন্তরিকতার সঙ্গে দেশের কল্যাণে কাজ করেছি।
বৃহস্পতিবার সংসদের চতুর্থ অধিবেশনে সমাপনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের উন্নতি অনেকেই পছন্দ করতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরে যারা জাতির পিতাকে হত্যা করেছিল, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিল; তারাই চক্রান্ত করে যাচ্ছে করেই যাবে। কিন্তু এই বাংলাদেশে আজকে প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ অধিকার নিয়ে সুন্দরভাবে বসবাস করছে। ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দরভাবে হচ্ছে।

শেখ হাসিনা বলেন, আমাদের পুলিশ বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা দিনরাত পরিশ্রম করে সকলের নিরাপত্তা নিশ্চিত করছে। অথচ বিএনপি অগ্নিসন্ত্রাস করে ২৬ জন পুলিশকে হত্যা করেছে। পাঁচশ মানুষকে পুড়িয়ে মেরেছে। প্রত্যেকটা অনুষ্ঠান যাতে ভালোভাবে নিরাপদে হয় সেই ব্যবস্থা পুলিশ করেছে। ঈদের নামাজ থেকে শুরু করে প্রত্যেকটি অনুষ্ঠানে তারা আমাদেরকে নিরাপত্তা দেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

ফের ক্ষমতায় এক দশকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯