ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনো দলের কঠিন শুরুর পরও জয়ের পথ খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনের সাথে ২-২ গোলে ড্র করেছে ইউনাইটেড। এর আগে রোববার দায়িত্বে তাঁর প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রেড ডেভিলসরা।
প্রিমিয়ার লিগে ১৯তম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড দুই ম্যাচেই রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিল। তবে নিজেদের বর্তমান পরিস্থিতির দায় দলকেই নিতে হবে বলে মনে করেন পচেত্তিনো।

দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহে দলের বিপক্ষে যাওয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে পচেত্তিনো বলেন, “এখানে থাকতে পেরে আমি খুশি।”

তিনি আরও বলেন, “আমরা দায়িত্ব নিতে এখানে এসেছি। নিশ্চিতভাবেই আমাদের উন্নতি হবে এবং দলের ইতিহাস অনুযায়ী যে অবস্থানে থাকার যোগ্যতা আমাদের রয়েছে, সেখানে দলকে নিয়ে যাব।”

“কিছুই সহজ নয়। তবে আমাদের শক্তি ও সামর্থ্য রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের খেলোয়াড়েরা আছে এবং সমর্থকদের কাছ থেকে পাওয়া শক্তি ও উদ্দীপনাও অনেক বড়। আমার বিশ্বাস, সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা ভালো খেলার এবং ম্যাচ জেতার পথ খুঁজে বের করতে পারব।”

স্পোর্টিংয়ের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্তে ইউনাইটেডের দুটি গোল বাতিল হয়েছিল। তবে গোলরক্ষক সেন্নে লামেন্সের একটি ভুল না হলে ম্যাচটি জিততেও পারত তারা।

বেলজিয়ান গোলরক্ষকের হাত থেকে বল ছুটে গেলে কলম্বিয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ নিজের দ্বিতীয় গোল করেন। তাতে সাবেক ক্লাবের বিপক্ষে ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলের পরও সমতা ফেরায় স্পোর্টিং।

এর আগে সুয়ারেজের একটি পেনাল্টি ঠেকিয়েছিলেন লামেন্স। পরে দ্বিতীয়বার পেনাল্টি উপহার দেন তিনি, যেটি থেকে গোল করেন সুয়ারেজ।

পচেত্তিনো বলেন, “এ ধরনের ঘটনা ঘটে, এটাই ফুটবল।”

তিনি আরও বলেন, “ফুটবলে ভুল হতেই পারে। কোনো খেলোয়াড়ের সঙ্গে এমন কিছু ঘটলে আমি সব সময় তার পাশে থাকব।”

আর্জেন্টাইন এই কোচের মতে, বলটি হাতছাড়া হওয়ার আগে ইউনাইটেডের ডিফেন্ডাররা লামেন্সকে আরও ভালোভাবে সহায়তা করতে পারতেন।

পচেত্তিনো বলেন, “গোলরক্ষক হিসেবে ওই বল সামলানো সহজ নয়। আর সব সময়ই সতীর্থদের সহায়তা প্রয়োজন হয়।”

“তবে অবশ্যই আমাদের চ্যালেঞ্জটি মেনে নিতে হবে। আমরা এখানে প্রতিটি ছোটখাটো বিষয়ে উন্নতি করার চেষ্টা করতে এসেছি এবং নিশ্চিতভাবেই সেসব জায়গায় আমাদের উন্নতি হবে।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

আপডেট টাইম : ০৮:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬