ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি দোলন আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী

উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

  • হাফসা আক্তারঃ
  • আপডেট টাইম : ০৬:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫৯৮৪ বার পঠিত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মোঃ সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন কামারপাড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুবুল হক রনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কামারপাড়া চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহভাজন সাইদুল ইসলাম ওরফে কালুকে আটক করে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার সাইদুল ইসলাম নেত্রকোনা জেলার বাসিন্দা। পুলিশ জানায়, সিডিএমএস সফটওয়্যার পর্যালোচনায় তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক

উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

আপডেট টাইম : ০৬:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬