ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

লিজেন্ড আমি নই, আপনারা : মাশরাফি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আড়ালে থেকে নীরবে-নিভৃতে যারা কাজ করে যাচ্ছেন, তারাই সত্যিকারের কিংবদন্তি বলে মনে করেন মাশরাফি বিন মর্তুজা।

শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সারাদেশের ‘এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২’ ব্যাচের সংগঠনের উদ্যোগে শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় ‘বিগেস্ট ইভেন্ট’ নামে এই অনুষ্ঠান। এ সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১১ হাজার।

উল্লেখ, মাশরাফি ১৯৯৯ ম্যাচের হলেও তার স্ত্রী সুমনা হক ২০০০ এসএসসি ও ২০০২ এইচএসসি ব্যাচের শিক্ষার্থী।

অনুষ্ঠানে মাশরাফিকে ‘লিজেন্ড’ হিসেবে স্বাগত জানানো হলে তিনি নিজে সেই স্বীকৃতি দেন আয়োজনে উপস্থিতদের।

‘আজকে এখানে আপনারা শুধু আমাকেই লিজেন্ড বলে সম্মোধন করেছেন। এই কথাটিতে আমার আপত্তি আছে। আমি লিজেন্ড হতে পেরেছি কি-না জানি না। তবে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই লিজেন্ড। যারা হয়তো ক্যামেরার সামনে আসেন না, যাদের কে মানুষ কম চেনে কিন্তু তাদের অনেকেই অনেক লিজেন্ডারি কাজ করে যাচ্ছেন নীরবে-নিভৃতে।’

পাশাপাশি, মাদক ও ধর্ষণের ভয়াবহতা তুলে ধরে সমাজের সবাইকে রুখে দাঁড়াতে অনুরোধ করেন। উপস্থিত আইনজীবীদের তিনি আহ্বান জানান মাদক ও ধর্ষণের আসামিদের পক্ষে মামলায় না লড়তে। উপস্থিত আইনজীবীরা সমস্বরে মাশরাফির এই আহ্বানে পাশে থাকার কথা জানান।

অনুষ্ঠানের আয়োজকরা তাদের প্রিয় ক্রিকেটার, প্রিয় ব্যক্তিত্ব -মাশরাফি বিন মর্তুজাকে ‘প্রিন্স অফ হার্ট’ ঘোষণা দেন। মাশরাফিও তাদের সব ভালো কাজে পাশে থাকার আশ্বাস দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

লিজেন্ড আমি নই, আপনারা : মাশরাফি

আপডেট টাইম : ১১:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯