ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

নতুন নায়িকা রোদেলা,শাকিবের রোমান্স

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:‘শাহেনশাহ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে নবাগত নায়িকা রোদেলা জান্নাতকে। আগামী ৪ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমা মুক্তির আগেই এই জুটির দেখা মিলেছে গানে। শুক্রবার সন্ধ্যার আগে লাইফ টেকনোলজির ইউটিব চ্যানেলে মুক্তি পেয়েছে এই সিনেমাটির ‘তুই আমি চল’ শিরোনামের একটি গান।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও আনিশা। গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গানের ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন নায়িকার সঙ্গে বেশ জমেছে শাকিব খানের রোমান্স। এই গানে রোদেলার লুকের প্রশংসা করছেন অনেকেই। গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এক লাখের বেশিবার দেখা হয়েছে।

ছবির পরিচালক শামীম আহমেদ রনি জানান, ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের চরিত্রের নাম ‘শাহেনশাহ’ এবং রোদেলার চরিত্রের নাম ‘প্রিয়া’।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ মুক্তির আগেই অন্যান্য গান ও ট্রেলার দিয়ে আলোচনায় এসেছে। এর আগেও ছবিটির মুক্তির তারিখ কয়েকবার পরিবর্তন হয়ে হয়েছে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। এছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, লিটন হাসমি, সাদেক বাচ্চু প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী

নতুন নায়িকা রোদেলা,শাকিবের রোমান্স

আপডেট টাইম : ১১:৩৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯