ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

চলতি বছরের হজ কার্যক্রম সমাপ্ত হচ্ছে আজ!

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: চলতি বছরের হজ কার্যক্রম আজ (১৪ সেপ্টেম্বর) সমাপ্ত হচ্ছে। শনিবার ফিরতি হজ ফ্লাইট সকল হাজিদের নিয়ে ফিরে আসবে। সর্বশেষ সৌদিআরব সময় রাত সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ৩৬৭৬) ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর ছেড়ে আসবে। ধর্ম মন্ত্রণালয়ের ঘোষিত ক্যালেন্ডারে আগামীকাল (১৫ সেপ্টেম্বর) সকালে শেষ ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

নাম প্রকাশ না করার শর্তে জেদ্দা বিমানবন্দরে কর্মরত ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি জানান, আজ বাংলাদেশ সময় সকাল ১১টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১৭০টিসহ মোট ৩৩৬টি ফ্লাইটে ১লাখ ১৪ হাজার ২৩৪ জন হাজি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেন।

হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৯৭৭ জন ও সৌদি এয়ারলাইন্স ৫০ হাজার ২৫৭ জন হাজি পরিবহন করে। মোট হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯১৪ জন ও বেসরকারি ১ লাখ ৭ হাজার ৩২০ জন রয়েছেন।

চলতি বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া যোগে আগত সর্বমোট হাজি ১ লাখ ২৭ হাজার ১শ’ ৫২ জন (ব্যবস্থাপনা সদস্য সহ)। সৌদি আরবে হজযাত্রার প্রথম ফ্লাইট ৪ জুলাই ছেড়ে যায়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৫ আগস্ট শেষ হয়। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়।

হজ পালন শেষে গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফিরতি ফ্লাইট বাংলাদেশ সময় ১৫ সেপ্টেম্বর।

এদিকে সৌদি আরবে সর্বমোট ১১৭ জন হাজি মারা যান। তাদের মধ্যে পুরুষ ১০০ জন ও নারী ১৭ জন। এদের মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও ২ জন জেদ্দায় মারা গেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

চলতি বছরের হজ কার্যক্রম সমাপ্ত হচ্ছে আজ!

আপডেট টাইম : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯