ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

স্বর্ণজয়ী রোমানকে মিষ্টি মুখ করালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-৩) রিকার্ভ পুরুষ এককে স্বর্ণজয়ী আর্চার রোমান সানাকে মিষ্টি মুখ করিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরকারি বাসভবন গণভবনে রোমান সানাকে মিষ্টি মুখ করান প্রধানমন্ত্রী। এ সময় আর্চারিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রধানমন্ত্রী যদি এভাবে অব্যাহত পৃষ্ঠপোষকতা ও উৎসাহ জোগান, তাহলে আগামী অলিম্পিক গেমসে বাংলাদেশের ভালো কিছু একটা করা সম্ভব।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জে. (অব.) মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত শুক্রবার ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়ান কাপ আরচারির র‍্যাংকিং টুর্নামেন্টে (স্টেজ-৩) পুরুষ এককে স্বর্ণ জেতেন বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা। তিনি হারান চীনের জিয়াং শিকে, ৭-৩ সেট পয়েন্টে।

দেশের প্রথম আরচার হিসেবে অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করা রোমান সেমির লক্ষ্য নিয়ে খেলতে গিয়ে ফিরেছেন স্বর্ণপদক নিয়ে। দেশের খেলাধুলার ইতিহাসে রোমান সানার এই অর্জন অনেক বড়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

স্বর্ণজয়ী রোমানকে মিষ্টি মুখ করালেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯