ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

দুর্নীতি-মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি, মাদক, অপকর্ম, খারাপ কাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে চতুর্থ শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ঢাকার ফকিরাপুল ইয়ংমেনস ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো পাওয়ার পর ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চলছে। এই অভিযান কতদিন চলবে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

এর আগে শিশু-কিশোরদের অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, যতদিন আমরা এই বাংলাদেশকে শিশুদের জন্য নির্ভরযোগ্য সুন্দর বাসস্থান, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে না পারব ততদিন শেখ হাসিনার সরকার অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে এবং নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিকশিত করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, এই শিশুদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে হবে। সংস্কৃতি হচ্ছে জীবনের পাল তোলা নৌকা। এই নৌকা যতদিন চলমান থাকবে, ততদিন বাংলাদেশ থাকবে। এই সাংস্কৃতির পাল তোলা নৌকাকে চলমান রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, এখানে অনেক দুঃখ, ভয়, বেদনা, হতাশা ও আতঙ্ক আছে। আবার এখানে বেঁচে থাকার সুন্দর আচ্ছাদনও আছে। এখানে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সার্বক্ষণিক জেগে থাকেন তাই বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারে। হতাশ হওয়ার কারণ নেই, এখানে সাংস্কৃতিক বান্ধব প্রধানমন্ত্রী আছেন।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ, নাট্যব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজিদ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

দুর্নীতি-মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

আপডেট টাইম : ০৯:৫৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯