ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন শবনম

বিনোদন প্রতিবেদক: বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান দীর্ঘ চার মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থেকে সপ্তাহ দুয়েক আগে বাসায় ফিরেছেন । হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাকে দেখতে গেছেন অনেকে তারকা ও শুভাকাঙ্খীরা। বাসায় আসার পরও প্রিয়জনরা নিয়মিত তার খোঁজখবর রাখছেন।

গত ১০ সেপ্টেম্বর জনপ্রিয় এই অভিনেতার জন্মদিন ছিল। ওইদিন তার বাসায় হাজির হয়েছিলেন চিত্রনায়িকা শাবনাজ, পপি, রোজী সিদ্দিকী, রওনক হাসান, মৌটুসী বিশ্বাসসহ আরো অনেকে।
হঠাৎ করেই রোববার বিকেলে এটিএম শামসুজ্জামানকে দেখতে যান কিংবদন্তি নায়িকা শবনম। দীর্ঘদিন ধরেই পাকিস্তানে বসবাস করছেন এই নায়িকা। পাকিস্তান থেকে তিনি বাংলাদেশে ফিরেছেন শনিবার। দেশে ফিরেই সহকর্মী ও বন্ধু এটিএম শামসুজ্জামানকে দেখতে ছুটে যান।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল জানান, সিনেমার পুরনো বন্ধুর দেখা পেয়ে বেশ খুশি হয়েছিলেন এই অভিনেতা। দীর্ঘ সময় আড্ডা দিয়েছেন তারা। সেই আড্ডায় তাদের সঙ্গী ছিলেন এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামানও।

একসঙ্গে বেশ ক’টি ছবিতেও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান ও শবনম। তাদের অভিনীত একটি উল্লেখযোগ্য সিনেমা হলো ‘প্রেম শক্তি’। সর্বশেষ একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের দেখা হয়েছিল। প্রায় ছয় বছর পর আবারও দেখা হলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন শবনম

আপডেট টাইম : ১২:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯