ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সৈয়দ আবুল হোসেন পাচ্ছেন বিদ্যাসাগর পুরস্কার

অনলাইন ডেস্ক: ভারতের ‘বিদ্যাসাগর পুরস্কার’ পদকের জন্য বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাদ্যোক্তা, সমাজসেবক ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক হস্তান্তর করা হবে। এ অনুষ্ঠান উপলক্ষে সৈয়দ আবুল হোসেনের লেখা ‘বিদ্যাসাগর’ বইটির মোড়কও উন্মোচন করা হবে। উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাসংস্কারক বিদ্যাসাগরের প্রতি সম্মান জানিয়ে মেদিনীপুরে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এ পদকটি প্রবর্তন করা হয়েছে।

১৮৪১ সালে ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, সমাজসংস্কারক, বাংলাভাষার সংস্কারক ও বাংলা গদ্যের জনক। বিধবা বিবাহের স্বপক্ষে এবং বহু বিবাহের বিপক্ষে সক্রিয় আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। তার আন্দোলনের প্রেক্ষিতে ১৮৫৬ সালে ব্রিটিশ সরকার বিধবা বিবাহ আইনসিদ্ধ ঘোষণা করেন। নারীশিক্ষার জন্য কিংবদন্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

এই পুরস্কার গ্রহণের জন্য আজ কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সৈয়দ আবুল হোসেন। শিক্ষাক্ষেত্রে অবদান, নারীশিক্ষার প্রসার ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সর্বোপরি, শিক্ষার জন্য সুন্দর অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য তাকে এ পদক দেয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয়

সৈয়দ আবুল হোসেন পাচ্ছেন বিদ্যাসাগর পুরস্কার

আপডেট টাইম : ০২:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯