ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট ! রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা।

মেডিকেলে ভর্তি : অ্যানালগ মোবাইল থাকবে কেন্দ্র ইনচার্জের

নিজস্ব প্রতিবেদক: ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় শুধু কেন্দ্র ইনচার্জের কাছেই থাকবে মোবাইল। সেটি থাকবে সম্পূর্ণ অ্যানালগ (স্মার্ট ফোন নয়)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণকারী সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভায় কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা বলেন। সভায় পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে বেশ কয়েকটি নির্দেশনা গৃহীত হয়।

আগামী ১১ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে শুরু হবে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা। পরীক্ষা নকলমুক্ত রাখতে কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করতে সব দিক থেকে প্রস্তুত রয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক লাখ পরীক্ষার্থীর একদিনে পরীক্ষা নেয়ার অভিজ্ঞতা আমাদের আছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হবে না। সিনিয়র অফিসাররা মাঠ তত্ত্বাবধান করবেন। আশা করি একটি চমৎকার পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা যোগ্য তারাই এ পরীক্ষার মাধ্যমে মেডিকেলে ভর্তির সুযোগ পাবে।

মেডিকেল ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠু করতে বেশকিছু ব্যবস্থা নেয়া হয়েছে। গৃহীত ব্যবস্থার মধ্যে- পরীক্ষা কেন্দ্রে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ। সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট। পরীক্ষার্থীরা প্রবেশপত্র ব্যতীত অন্য কোনো কাগজ সঙ্গে নিতে পারবে না। কলম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছ সাধারণ মানের কলম নিতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে প্রবেশ করানো হবে।

মেয়েদের তল্লাশির ক্ষেত্রে থাকবে আলাদা ব্যবস্থা। কেন্দ্র ইনচার্জ ব্যতীত কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। কেন্দ্র ইনচার্জকে দেয়া হবে অ্যানালগ মোবাইল। তল্লাশি কাজে পুলিশের পাশাপাশি থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কেন্দ্রের প্রতিনিধিরা। ভর্তি পরীক্ষা নিয়ে সব ধরনের গুজব বা প্রোপাগান্ডা রুখতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অ্যাপসভিত্তিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করবে ডিএমপির সাইবার সিকিউরিটি বিভাগ। মেডিকেল ভর্তি পরীক্ষা-সংক্রান্ত গৃহীত ব্যবস্থা ও নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, ১১ অক্টোবর মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা সারাদেশসহ রাজধানীর ১১ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৫ হাজার ৯৮৫ শিক্ষার্থী।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এবিএম মাকসুদুল আলম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহ গোলাম নবী, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব পরিচালক চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য অধিদফতরসহ মেডিকেল কলেজ ও ভর্তি পরীক্ষার কেন্দ্রের প্রতিনিধি, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট !

মেডিকেলে ভর্তি : অ্যানালগ মোবাইল থাকবে কেন্দ্র ইনচার্জের

আপডেট টাইম : ১০:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯