মোঃ মুক্তাদির হোসেন:
স্টাফ রিপোর্টার:
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন বলেন, সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। মাদক ব্যবসা, সেবন এবং পরিবহন নিয়ন্ত্রণকল্পে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সবাইকে সমস্বরে কথা বলতে হবে।
তিনি পৌরসভার প্রকৌশলী মন্নুর আহমেদকে উদ্দেশ্যে বলেন, পৌরসভায় ড্রেনের কাজ ছয় মাস যাবৎ ধীরগতিতে চলছে। কাজের কোন অগ্রগতি নেই। আর রাতের বেলায় ঢালাই দিবে আপনি গিয়ে বন্ধ করতে হবে এগুলো আমি আর শুনতে চাই না। যারা করে আপনি তাদের ডেকে কথা বলেন। সে যেই হউক এই সমস্ত কাজ বন্ধ করতে হবে। কাজের গুণগত মান বজায় রাখতে হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।
রবিবার (২৩ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজন আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি এম কামরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ্, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান প্রমুখ।
এ সময় অন্যান্যের মাঝে প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. কুহিনুর বেগম, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন, বর্তমানে কালীগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। কালীগঞ্জের শিক্ষার পরিবেশ, অনিয়ম, দূর্ণীতি, মাক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন নির্মূল, চুরি ও ডাকাতি সহ সকল অপরাধ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হবে। সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















