ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

ডিএনসিসির মেয়র আতিকুলের শ্বশুরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের শ্বশুর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম রফিকুল বারী (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, দুই পুত্র, ছয় নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম রফিকুল বারী ঢাকা মেডিকেলের প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯৮৯ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার আগের প্রায় আট বছর তিনি ঢাকা সিএমএইচের চিফ সার্জন ছিলেন।

শুক্রবার বাদ জুমা মহাখালী ডিওএইচএস মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএনসিসির মেয়র আতিকুলের শ্বশুরের ইন্তেকাল

আপডেট টাইম : ০২:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯