ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

ইলিশের প্রথম চালান আজ দুপুরে যাচ্ছে ভারতে

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশের প্রথম চালান আজ যাচ্ছে ভারতে।রোববার দুপুরে বেনাপোল বন্দর হয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ইলিশ পাঠানো হবে। গতকাল শনিবার ২৪ টন ইলিশের প্রথম চালান পাঠানো কথা ছিল। তা পিছিয়ে আজ পাঠানো হচ্ছে বলে বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে।

এর আগে গত বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

জানা যায়, রোববার প্রথম চালানে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হবে। প্রতিকেজি ইলিশের মূল্য ছয় ডলার (প্রায় ৫০০ টাকা) ধরা হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় ছাড় দেয়া হবে ইলিশের এ চালান।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ পাঠানো হচ্ছে। তবে এটি রফতানির কোনো বিষয় নয়। দুর্গাপূজা উপলক্ষে শুধু পাঠানো হবে। পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানির বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

২০১২ সালের পর থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয় বাংলাদেশ। এর পর থেকে বৈধভাবে বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে যায়নি।

কয়েক ধাপে এই ইলিশ ১০ অক্টোবরের মধ্যে পৌঁছাবে পশ্চিমবঙ্গে। বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পথে ইলিশ যাবে কলকাতায়। এর পর এই ইলিশ চলে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ইলিশের প্রথম চালান আজ দুপুরে যাচ্ছে ভারতে

আপডেট টাইম : ১১:০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯