সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জনাব জাকির হোসেন সিদ্দিকীর উল্লাপাড়া বেসিক সেন্টারে আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা তাঁতীদলের সভাপতি ইউসুফ সরকার।
চেয়ারম্যানের আগমনে তাঁতীদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়। এ সময় ইউসুফ সরকার তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁতশিল্পের উন্নয়ন ও তাঁতিদের কল্যাণে বাংলাদেশ তাঁত বোর্ডের কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
তাঁতীদলের সভাপতি ইউসুফ সরকার বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প দেশের অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাঁতিদের বিভিন্ন সমস্যা সমাধান, তাদের জীবনমান উন্নয়ন এবং তাঁতশিল্পকে আধুনিক ও আরও সমৃদ্ধ করতে চেয়ারম্যানের নেতৃত্ব ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ সময় তাঁতীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















