ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি মেনে চলা উচিত মিয়ানমারের

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের সঙ্গে ইতোপূর্বে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে চলতি সপ্তাহে নিউইয়র্কের ওয়ালস্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যান কিলেরকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করার বিষয়ে তিনি বিবেচনা করবেন কি-না জানতে চাইলে প্রধানমন্ত্রী ওয়ালস্ট্রিট জার্নালকে বলেন, ‘অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।’

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, তবে বাংলাদেশ সেটা করতে বল প্রয়োগ করবে, তা তিনি (শেখ হাসিনা) মনে করেন না। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় দৃশ্যত রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমারকে রাজি করাতে ব্যর্থ হচ্ছে। কিন্তু আমি কাউকে এ জন্য দোষারোপ করতে পারি না, কেননা, মিয়ানমার কারও কথাই শুনছে না।

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে জানায়, বাংলাদেশ উদ্বাস্তুদের রাখবে কিন্তু তাদের উপস্থিতি বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ভূখণ্ড মাত্র এক লাখ ৪৭ হাজার বর্গ কিলোমিটারের এবং আমাদের ১৬ কোটি জনসংখ্যা রয়েছে, কাজেই এত বিপুল সংখ্যক মানুষকে কীভাবে আমরা দীর্ঘসময় ধরে আশ্রয় দিয়ে রাখতে পারি? আমাদের স্থানীয় জনগণের কষ্ট হচ্ছে, তারা যেখানে বাস করছে সেখানে আমাদের বনভূমির একটি বড় অংশ ইতোমধ্যে উজাড় হয়ে গেছে।’
প্রধানমন্ত্রী বাংলাদেশে বর্তমানে যে ১০ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় গ্রহণ করেছে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন বলে ওয়ালস্ট্রিট জার্নালের ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমারের কাছে থেকে আরও বেশি সহযোগিতার আহ্বান জানিয়েছেন’ শীর্ষক প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি মেনে চলা উচিত মিয়ানমারের

আপডেট টাইম : ১২:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯