ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত সফরে ৮ সমঝোতা স্মারক প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে বহুদিন ধরে অমীমাংসিত তিস্তার পানি বণ্টন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু গুরুত্ব পাবে। এ ছাড়া দু-দেশের মধ্যে ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩-৪ অক্টোবর ইন্ডিয়া ইকোনমিক সামিট হবে ভারতে। এতে শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে কো-চেয়ার থাকতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। এ জন্য বৃহস্পতিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সামিটে অংশ নেওয়ার পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও অংশ নেবেন তিনি। ৫ অক্টোবর এ বৈঠক হওয়ার কথা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে দু-দেশের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে প্রায় ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। তবে এ সংখ্যা শেষ মুহূর্তে বাড়তে বা কমতেও পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

এদিকে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে তিস্তা ও রোহিঙ্গা ইস্যুসহ সব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

সূত্র জানায়, ভারতের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন (এনআরসি) বিষয়েও বাংলাদেশের উদ্বেগ রয়েছে। তবে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে উদ্বিগ্ন না হতে বাংলাদেশকে আশ্বস্ত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ প্রতিবেশী দেশকে এ ইস্যুতে বিশ্বাস করতে চায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

ভারত সফরে ৮ সমঝোতা স্মারক প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১১:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯