ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন আগামীকাল

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার তিনদিনের মাথায় আবারও ছুটতে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে চারদিনের সফরে ভারত যাবেন প্রধানমন্ত্রী। এদিন সকালে তিনি নয়াদিল্লি পৌঁছাবেন। কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে এ সফর হলেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। ৩ ও ৪ অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীতসহ বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও সমৃদ্ধি তুলে ধরবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে। জানাবেন বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি এবং বিগত কয়েক বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নে তার সরকারের সাফল্যের কথাও।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

ভারতের তিনটি চেম্বার অব কমার্স অ্যান্ড এক্সচেঞ্জ নেতাদের সঙ্গে শুক্রবার যৌথভাবে বৈঠক ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ সময় ভারতের বড় বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগেরও আহ্বান জানাবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীদের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হবে। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্যে আয়োজিত ভারতের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা।
এদিন সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। একই দিন বিকেলে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।

শুক্রবার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ভারত সফররত সিঙ্গাপুরের ডেপুটি প্রধানমন্ত্রী হেং সুয়ে কেটের।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে রোববার ভারতের কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করার কথা বলা হয়েছে।

এদিন ভারতের প্রখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। শ্যাম বেনেগাল প্রধানমন্ত্রীর সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মভিত্তিক ফিচার ফিল্ম তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত বঙ্গবন্ধুর ওপর নির্মিত চলচ্চিত্র মুজিববর্ষ ২০২০-২১ শেষ হওয়ার আগে মুক্তি পাবে।

রোববার বিকেলে দেশের উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা রয়েছে শেখ হাসিনার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন আগামীকাল

আপডেট টাইম : ১১:০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯