ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে ইমরান খানের ফোন

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বুধবার বিকেলে তিনি এই টেলিফোন করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি জানান, শেখ হাসিনার সঙ্গে কুশলাদি বিনিময় করেন ইমরান খান। শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় ইমরান খানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত মাসের শুরুতে লন্ডনে চোখের ছানির অস্ত্রোপচার করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন হাসপাতালে নিয়মিত চক্ষু পরীক্ষা করাচ্ছেন তিনি। গত ২৯ আগস্ট সাধারণ রোগীদের মতোই রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সরকারিভাবে নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নেন শেখ হাসিনা।

১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ ক্রিকেট শিরোপা এনে দেয়া ইমরান খান গত বছরের আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীকে ইমরান খানের ফোন

আপডেট টাইম : ১০:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯