শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

শাহরুখ খানের মাসব্যাপী জন্মোৎসব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ২৯৮ বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউডের বাদশা তিনি। কেউ বলেন রোমান্স কিং, কেউ ডাকেন বলিউডের খানদের কিং। তিনি শাহরুখ খান। পর্দায় যার উপস্থিতি দুই দশকেরও বেশি সময় ধরে কোটি কোটি দর্শককে মুগ্ধ করে যাচ্ছে।

দুনিয়াজোড়া তার ভক্ত। সেইসব ভক্তদের পাগলামির অনেক নজির এরমধ্যে পাওয়া গেছে। এবার নায়কের জন্মদিনকে কেন্দ্র করে আরও একবার ভালোবাসা নিয়ে হাজির তারা।

আসছে ২ নভেম্বর কিং খানের জন্মদিন। এবার ৫৪ বছরে পা রাখবেন তিনি। জন্মদিনের মাস খানেক আগেই শুরু হয়ে গেছে উৎসব।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে #১মান্থফরএসআরকেডে দিয়ে শাহরুখ খানের প্রশংসা ও ভালোবাসা দেখিয়ে তার বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও ও পোস্টার শেয়ার করা শুরু করে দিয়েছেন তার ভক্তরা।

জানা গেছে, আগামী এক মাস এই হ্যাশ ট্যাগ দিয়ে শাহরুখ খানকে জন্মদিনের শুভকামনা জানাবেন ভক্তরা।

নয়াদিল্লিতে তাজ মোহাম্মদ খান ও লতিফ ফাতিমা দম্পতির সংসারে শাহরুখের জন্ম ১৯৬৫ সালে ২ নভেম্বর। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় তার বাবা সক্রিয় ভূমিকা রাখেন। মা ছিলেন প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জেনারেল শাহ নওয়াজ খানের দত্তক কন্যা। নেতাজি সুভাষ চন্দ্র বোসের ভারতের জাতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন শাহ নওয়াজ। শাহরুখের বড় বোনের নাম শেহনাজ।
শাহরুখ পড়াশোনা করেন নয়াদিল্লির সেন্ট কলাম্বা’স স্কুলে। দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন তিনি।

১৯৮০ সালে একটি টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে শোবিজে পা রাখেন। চলচ্চিত্রে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মধ্য দিয়ে। ‘ডর’-এ ভিলেন চরিত্রে অভিনয় করেন দারুণ জনপ্রিয়তা পান কিং খান। তবে বাণিজ্যিকভাবে সফলতা লাভ করেন ‘বাজিগর’-এ অভিনয় করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের এই সুপারস্টারকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com