ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

দুশ্চিন্তার কিছু নেই এনআরসি নিয়ে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিউইয়র্কের বৈঠক সফল হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসামের নাগরিকপঞ্জিকরণ (এনআরসি) নিয়ে দুশ্চিন্তারও কিছু নেই।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নাগরিকদের তিনি বলেছেন, আসামের এনআরসি নিয়ে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। সবকিছু ঠিক আছে।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে চারদিনের সরকারি সফরে ভারতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) তিনি নয়াদিল্লি পোঁছান। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এনআরসিসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে শেখ হাসিনার।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নয়াদিল্লি পৌঁছান। ওইদিন সাংবাদিকরা তার কাছে এনআরসি বিষয়ে জানতে চান। এ সময় শেখ হাসিনা বলেন, ‘বৈঠক (নিউইয়র্কের বৈঠক) সফল। এনআরসি নিয়ে কোনো সমস্যা নেই। ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাসে আপাতত সেই উদ্বেগ কেটে গেছে।

তিনি আরও বলেন, ‘আমি তো কোনো সমস্যা দেখছি না। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার এ নিয়ে কথা হয়েছে। সবকিছু ঠিক আছে।’সপ্তাহখানেক আগে নিউইয়র্কে এনআরসি নিয়ে মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়। তখন প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন নরেন্দ্র মোদি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

দুশ্চিন্তার কিছু নেই এনআরসি নিয়ে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:১৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯