ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

ডিএনসিসির জমা হওয়া বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) দৈনিক জমা হওয়া গৃহস্থালি ও সাধারণ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে।

উত্তর সিটির বর্জ্যকে কাজে লাগিয়ে আমিনবাজার ল্যান্ডফিলে এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানা গেছে। সফলতা পেলে পরবর্তীতে ঢাকা দক্ষিণে এমন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে যৌথভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ মন্ত্রণালয় ও ডিএনসিসি এ প্রকল্পটি হাতে নিয়েছে। ডিএনসিসির এ প্রকল্পের আওতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ প্রকাশ করে আবেদন করেছে দেশি বিদেশি ১৭ প্রতিষ্ঠান। এর মধ্যে প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে চার প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করা হয়েছে।

সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ১ সেপ্টেম্বর বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ডিএনসিসির প্রস্তাব যাচাই বাছাই শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চিঠি দেয়।

অন্যদিকে বছরখানেক আগে ভিন্ন আরেক প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সে প্রকল্পের আওতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ৭২৫ কোটি টাকা ব্যয়ে ‘মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণসহ ভূমি উন্নয়ন’ প্রকল্পের জন্য প্রায় ৮১ একর ভূমি অধিগ্রহণ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ডিএসসিসি সূত্রে জানা গেছে।

এ প্রকল্পে নতুন সম্প্রসারিত ৮১ একরের মধ্যে ৫০ একর ল্যান্ডফিল ও ৩১ একর জায়গা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। এতে বড় ধরনের একটি দগ্ধকরণ অংশ নির্মাণ করা হবে। যেখানে দুটি পৃথক অংশ থাকবে যার একটিতে সাধারণ বর্জ্য এবং অন্যটিতে ইলেক্ট্রনিক বর্জ্য দগ্ধ করা হবে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম জানিয়েছেন, মাতুয়াইল ল্যান্ডফিল সম্প্রসারণের জন্য ৮১ একর জমি অধিগ্রহণের কাজ শেষের দিকে। অধিগ্রহণ শেষে ল্যান্ডফিল সম্প্রসারণ শুরু হবে।

ইনসিনারেশন প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ ছাড়াও ৮২৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ‘আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প’ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয় মেয়র আতিকুল ইসলাম চলতি অর্থবছরের বাজেট ঘোষণার মাধ্যেমে জানিয়েছে, এ প্রকল্পের আওতায় ২.৭ কিলোমিটার বাঁধ, ৩.৬ কিলোমিটার রাস্তা, ৫৪০০ বর্গমিটার ডাম্পিং প্লাটফর্ম, ৭৭৮টি প্লানটেশন এবং ৩.২২ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে।

তিনি বলেন, ১৩১৯ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে বর্জ্য রিসোর্স রিকোভারি সুবিধাদিসহ ডিএনসিসির বর্ধিতাংশের জন্য আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ প্রকল্পের মাধ্যমে দুটি টায়ার ডোজার, ছয়টি হাইড্রোলিক স্কেভেটর, দুটি হাইড্রোলিক লং বুম স্কেভেটর, ছয়টি বুলডোজার-চেইন ডোজার, দুটি পে-লোডার, পাঁচটি ডাম্প ট্রাক (১০ টন), দুটি ওয়েস্ট কম্পেক্টর ক্রয় করা হবে।

এছাড়াও ওয়ার্কসপ বিল্ডিং, স্টোরেজ হাউজ, সাব-স্টেশন রুম ও সিকিউরিটি ব্যারাক নির্মাণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএনসিসির জমা হওয়া বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আপডেট টাইম : ১১:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯