মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এবার নিখোঁজদের খুঁজবে ডিবির সিরিয়াস ক্রাইম বিভাগ

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ২৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিষয়ে প্রয়োজনে নিখোঁজ কিংবা হারানো ব্যক্তিদের অনুসন্ধান করবে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিরিয়াস ক্রাইম বিভাগ।

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, মহানগরীতে ব্যক্তি নিখোঁজ বা ব্যক্তি হারিয়ে যাওয়ার ঘটনা মাঝে মধ্যে ঘটে থাকে। এ জাতীয় ঘটনার পেছনে কোনো অপরাধজনক কার্যক্রম নেই বলে প্রতীয়মান হলে, প্রাথমিক পর্যায়ে বিষয়টি জেনারেল ডায়েরি (জিডি) ভুক্ত করে অনুসন্ধান করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে থানা পর্যায়ে কর্মকর্তাগণ অনুসন্ধান কাজে যথেষ্ট মনোযোগী থাকা সত্ত্বেও প্রযুক্তিগত সুবিধা কাজে লাগানোর দক্ষতার ঘাটতি থাকার কারণে, ক্ষেত্র বিশেষে অনুসন্ধানে কাঙ্খিত ফলাফল পাওয়া যায় না। থানা পর্যায়ে এ সংক্রান্তে দায়ের জিডি ডিএমপির কেন্দ্রীয় পর্যায়ে মনিটর করাও সম্ভব হয় না।

এ সংক্রান্ত জিডির যথাযথ মনিটরিং ও ভুক্তভোগীর অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে ব্যক্তি হারানো বা নিখোঁজ হওয়ায় রুজু সব জিডির ছায়া অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে ডিবির সিরিয়াস ক্রাইম বিভাগ। ক্ষেত্র বিশেষে ডিএমপি কমিশনারের অনুমোদনক্রমে অনুসন্ধানের দায়িত্ব গ্রহণ করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com