ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

যাদের মন পরিষ্কার তারা শহরকে পরিষ্কার,অন্যের ধর্মকে শ্রদ্ধা করে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যাদের মন পরিষ্কার তারা শহরকে পরিষ্কার রাখে, অন্যকে ভালোবাসে, অন্যের ধর্মকে শ্রদ্ধা করে, সম্মান জানায়।

রোববার উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

মেয়র বলেন, আজকের এই শারদীয় দুর্গাপূজায় আমরা দেখতে পাচ্ছি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলমান সবাই উৎসবে মিলিত হয়েছে, এটাই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ।

উত্তরায় কোনো শ্মশান ঘাট নেই এলাকাবাসীর এমন দাবির প্রেক্ষিতে মেয়র আতিকুল ইসলাম বলেন, শ্মশান ঘাটের জন্য আপনারা একটি সুবিধাজনক জায়গায় খুঁজে বের করুন। আমি একটি আধুনিক শ্মশান ঘাট প্রস্তুত করতে সব ধরনের সহযোগিতা করব।

আলোচনা সভা শেষে মেয়র গান গেয়ে এবং ঢাক বাজিয়ে উৎসবে অংশ নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা, ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি সত্য কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রকৌশলী খোকন পাল প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

যাদের মন পরিষ্কার তারা শহরকে পরিষ্কার,অন্যের ধর্মকে শ্রদ্ধা করে

আপডেট টাইম : ০৩:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯