মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নাজিরপুর কলেজের নাম পুনরায় ‘শহিদ জিয়া কলেজ’ করার প্রজ্ঞাপন জারি একমাসে ও সন্ধান মিলেনি গৌরারং ইউনিয়নে  চুরি হওয়া সিএনজির হতাশায় ভুগছেন পরিবার থানায় অভিযোগ পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে আলোচনা সভা ফিফা বিশ্বকাপ উপলক্ষে পিরোজপুর সদর থানা ও সরকারি মহিলা কলেজে এলইডি টেলিভিশন উপহার শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান তথ্য উপদেষ্টার মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড প্রয়াত সম্মাননা প্রাপ্ত সমাজসেবী প্রমিলা রাণী বর্মন পিরোজপুর সদরে খামারিদের মাঝে বিনামূল্যে মৎস্যচাষ উপকরণ বিতরণ সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ মোহাম্মদপুরে সাবেক এসআই শরিফুলের ভূমিকা নিয়ে প্রশ্ন কুড়িগ্রামে বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি আবেদন ১৫ জুলাই পর্যন্ত চলবে

শিল্পীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার

  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ২৮৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামি মুজাহিদুলের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেয়া মোর্শেদা খাতুন শিল্পীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠন বিরোধী তৎপরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সাথে অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীর কোনো সম্পর্ক থাকবে না।’

চলতি মাসের ৪ তারিখে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যের নতুন কমিটি করে বিএনপি।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে একজন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, ৯ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৬৭ জন সদস্য রাখা হয়। অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পী এই কমিটির সদস্য। কমিটি ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা রয়েছে। কিন্তু মধ্যরাতের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের কথা জানায় বিএনপি।

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামি মুজাহিদুলের পক্ষে আইনী লড়াইয়ে অংশ নেয়ায় মোর্শেদা খাতুন শিল্পী সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শিকার হন। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তাকে বহিষ্কারের দাবি ওঠে।
তবে আবরার হত্যায় অভিযুক্তের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেয়ার কারণে শিল্পীকে বহিষ্কার করা হয়েছে কি না সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com