ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন

রডসহ স্টিল পণ্যে বিদ্যমান সর্বোচ্চ ৯০০ ট্যারিফ বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রডসহ স্টিল পণ্য উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ ৯০০ টাকা ট্যারিফ বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

একই সঙ্গে স্টিল শিল্পের প্রধান কাঁচামাল ফেরাস ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ এবং স্পঞ্জ আয়রন আমদানির ক্ষেত্রে বিদ্যমান শূন্য ভ্যাট বহালের দাবি জানান তারা।
বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠকে এ দাবি জানান।

এ সময় সংগঠনের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ, সেক্রেটারি জেনারেল মো. শহিদ উল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান জহিরুল হক চৌধুরী, সাংগঠনিক পরিচালক সুমন চৌধুরী এবং কার্যকরী সদস্য শেখ ফজলুর রহমান বকুল, মো. শাহজাহানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সংগঠনের পক্ষে রড ও স্টিল পণ্য উৎপাদনের ওপর বিএসটিআই আরোপিত মার্কিং ফি বাতিলের যৌক্তিকতা তুলে ধরে এ শিল্পের স্বার্থে তা বাতিলের দাবি জানানো হয়। এর পরিবর্তে প্রয়োজনে লাইসেন্সিং ফি যৌক্তিক হারে বাড়ানোর বিষয়ে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে নিম্নমানের রডসহ স্টিল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিএসটিআইয়ের অভিযান জোরদারের পরামর্শ দেয়া হয়।

শিল্পমন্ত্রী বলেন, দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি স্টিল এবং রডকে অবকাঠামোগত উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে উল্লেখ করে বলেন, এ শিল্পের স্বার্থ রক্ষায় সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে। দেশিয় স্টিল এবং রড উৎপাদনকারী শিল্প কারখানার বিকাশে ভ্যাট ও ট্যাক্স কাঠামো যৌক্তিকীকরণে শিল্প মন্ত্রণালয় হতে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে সুপারিশ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

রডসহ স্টিল পণ্যে বিদ্যমান সর্বোচ্চ ৯০০ ট্যারিফ বহালের দাবি

আপডেট টাইম : ০৯:৫৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯