ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

আত্মজীবনী লেখা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক: মানুষের মাঝেই থাকতে চান। মানুষের জন্যই কাজ করে যেতে চান। কাজের বাইরে আপাতত নিজের আত্মজীবনী লেখার ভাবনা নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

লেখক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলনের করা এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেন।

বুধবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক ও ভারত সফর নিয়ে বিভিন্ন সফলতা ও অভিজ্ঞতা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইমদাদুল হক মিলন প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, দীর্ঘ রাজনৈতিক এবং সংগ্রামী জীবন নিয়ে কোনো আত্মজীবনী লেখার ভাবনা আছে কি-না?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যেতে চাই। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানুষের জন্য কাজ করছি। এটাই আমার জীবন।’

প্রধানমন্ত্রী তার বান্ধবী লেখক বেবী মওদুদের কথা স্মরণ করে বলেন, ‘তিনি আমার কাজ এবং আমাকে নিয়ে লিখেছেন। আমাকে নিয়ে অনেকেই লিখছেন। আপাতত নিজের আত্মজীবনী লেখার ভাবনা আমার নেই।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আত্মজীবনী লেখা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯