শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

জরুরি বৈঠক চলছে ২০ দলের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ২৮২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ২০ দলের সমন্বয়কারী নজরুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতের আব্দুল হালিম প্রমুখ বৈঠকে উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জানান, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আমরা বৈঠকে বসেছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর ভারত সফরসহ সার্বিক বিষয়ে দেশের মানুষ উৎকণ্ঠার মধ্যে আছে। মানুষের মধ্যে নিরাপত্তার অভাব বোধ হচ্ছে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সার্বিক বিষয়ে পর্যালোচনা করতে আমরা বৈঠকে বসেছি। পাশাপাশি জোটের কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com