ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২৮ ডিসেম্বর জেএসডির কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কাউন্সিল আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (১১ অক্টোবর) ঢাকায় ফেনী জেলা সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় পরিষদের সভায় কাউন্সিলের এ তারিখ ঘোষণা করা হয়। এর আগে কাউন্সিলের প্রস্তাবিত তারিখ ছিল ২৪ অক্টোবর।

সভায় প্রস্তাবে বলা হয়েছে, আন্দোলন-সংগ্রাম গতিশীল করার জন্য দলকে শক্তিশালী করা প্রয়োজন। এ লক্ষ্যে জেএসডি অবিলম্বে সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা ও শিল্পাঞ্চল শাখার কমিটি পুনর্গঠন শেষ করে কেন্দ্রীয় কাউন্সিল করবে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, ভোট ডাকাতি, ঘুষ, খুন-ধর্ষণ, দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিদেশে টাকা পাচার ইত্যাদিতে জনগণ বিক্ষুব্ধ। সর্বশেষ আবরার হত্যা, আইওয়াশের ক্যাসিনো অভিযান ও বিনা প্রাপ্তিতে জাতীয় স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দেয়ায় সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে। সরকারের পতনের পর জাতীয় ঐক্য রক্ষা ও সংঘাত-সহিংসতা থেকে জাতিকে রক্ষা করতে জাতীয় সরকার গঠন অপরিহার্য।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এমএ গোফরান, সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এমএ আউয়াল, আবদুর রহমান, কামাল উদ্দিন পাটোয়ারী, গোলাম জিলানী চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, মতিউর রহমান মতি, আবদুল জলিল চৌধুরী, কাউছার নিয়াজী, খান লোকমান হোসেন, শফিউল আলম, অধ্যাপক আমির উদ্দিন, সৈয়দ বিপ্লব আজাদ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী ২৮ ডিসেম্বর জেএসডির কাউন্সিল

আপডেট টাইম : ০৩:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯