ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

” আমাদের মন অনেক বড় “

ডেস্ক: বাংলাদেশের মন অনেক বড় বলে ফেনী নদী থেকে ভারতকে পানি নিতে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘ভারতকে আমরা খাবার পানি দিয়েছি। বিষয়টি নিয়ে ভুল তথ্য প্রচার হচ্ছে। মাত্র ছয় হাজার লোকের একটি শহরে আমরা খাবার পানি দিচ্ছি। এ পানি দেয়ার মাধ্যমে আমরা ভারতকে বোঝালাম যে আমাদের মন অনেক বড়। সেই সাথে তাদের দায়বদ্ধতার মধ্যে রাখলাম।’

শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

গ্যাস রপ্তানি নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতে দেশের গ্যাস বিক্রি করা হচ্ছে না। বরং বিদেশ থেকে গ্যাস কিনে সেটি রূপান্তর (এলপিজি সিলিন্ডার) করে ভারতের কাছে বিক্রি করা হবে। ‘এটি বাংলাদেশের জন্য সুখবর। নতুন একটি বাজার আমরা পেয়েছি।’

সীমান্তে হত্যাকাণ্ড উল্লেখযোগ্য হারে কমেছে দাবি করে আবদুল মোমেন বলেন, এখন যারা মারা যাচ্ছেন তাদের অধিকাংশই চোরাচালানে জড়িত। সীমান্ত হত্যা বিষয়ে ঢালাওভাবে ভারতকে দোষারোপ না করে নিজেদের দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।

‘২০০৩ সালে ১৬৬ জন মানুষ সীমান্তে মারা গেছেন। কিন্তু গত বছর মারা গেছেন মাত্র ৩-৪ জন। যারা মারা গেছেন তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছেন কিংবা চুরি করতে গেছেন। অবৈধভাবে প্রবেশ করা বন্ধ হলে সীমান্তে হত্যাও বন্ধ হবে,’ যোগ করেন তিনি।

পরে বিকালে সিলেট নগরীর মিরের ময়দানে ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। এ সময় তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে সোনার বাংলা গড়ার। আমাদের এ শিশুরা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এছাড়া, বিকালে সদর উপজেলার এক হাজার ৮৮৮ চা শ্রমিকদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে উপজেলার সাতটি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থাসহ কয়েকটি সংস্থার মধ্যেও অনুদানের চেক বিতরণ করেন তিনি। চা শ্রমিকদের প্রত্যেকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৯৪ লাখ ৪৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

” আমাদের মন অনেক বড় “

আপডেট টাইম : ০১:৪৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯