ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

১১০ উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক:আজ সোমবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।দেশের আটটি উপজেলায় সাধারণ নির্বাচন, দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৮৬টি ইউনিয়নের বিভিন্ন পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, আটটি উপজেলার মধ্যে চারটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে। এ ছাড়া তিনটি ইউপি, দুটি পৌরসভা ও একটি ওয়ার্ডে ইভিএমে ভোট হচ্ছে।

যেসব উপজেলায় ভোট

চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে। আর শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোট হচ্ছে ব্যালট পেপারে।

যে দুই পৌরসভায় ভোট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনেও ভোট হচ্ছে ইভিএমে।
যেসব ইউপিতে ভোট

রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি, বাজুবাঘা, পাকুড়িয়া ও মনিগ্রাম; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম ও সোনাইছড়ি; সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ও পোরজানা; ফেনীর দাগনভূঁঞা উপজেলার রামনগর ও দাগনভূঁঞা; নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার রুপগঞ্জ; সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, ৮৬টি ইউনিয়নের বিভিন্ন পদে হচ্ছে উপ-নির্বাচন।

ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী এলাকাগুলোতে এরই মধ্যে যানবাহন চলাচলে আরোপ করা হয়েছে বিধি-নিষেধ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

১১০ উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ শুরু

আপডেট টাইম : ১০:৪৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯