ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

অর্থমন্ত্রী শাড়ি উপহার দিলেন ১১ নারী কর্মকর্তাকে

অনলাইন ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য, মহাপরিচালক ও কমিশনার পদমর্যাদার ১১ জন নারী কর্মকর্তাকে শাড়ি উপহার দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে এক সভার শুরুতে এ উপহার দেন অর্থমন্ত্রী।

উপহার দেয়ার সময় মুস্তফা কামাল বলেন, ‘এখানে চয়েসের কোনো ব্যবস্থা নেই। যার ভাগে যেটা পড়েছে সেটাই।’

এ উপহারের কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, ‘এ গিফটের একটা রহস্য আছে। রহস্যটা হলো আমাদের প্রফেট (স.) বলেছেন, তোমরা গিফট দেবে এবং গিফট নেবে।’

পরে সভায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসের (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরা হয়। এতে রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী।

সভায় জানানো হয়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ৯৫৯ কোটি টাকা বেশি আদায় হয়েছে। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ৩ শতাংশের কিছুটা বেশি। কিন্তু প্রায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে চলতি অর্থবছরে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে।
রাজস্ব আদায় সম্পর্কে সভায় অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটে যে লক্ষ্য নির্ধারিত হয়েছে, তা-ই আদায় করতে হবে। বাজেট দাঁড়ি, কমাসহ বাস্তবায়ন করতে হবে। আপনারাই (রাজস্ব কর্মকর্তা) বাজেটের আগে এই লক্ষ্যের কথা জানিয়েছিলেন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

অর্থমন্ত্রী শাড়ি উপহার দিলেন ১১ নারী কর্মকর্তাকে

আপডেট টাইম : ১২:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯