ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের

ক্রীড়া ডেস্ক: প্রিটোরিয়ার এলসি ডি ভিলিয়ার্স ওভালে অনুষ্ঠিত চার দিনের প্রথম অনফিশিয়াল টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস এবং ৪১৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটারদের চরম ব্যর্থতা ও দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপুটে বোলিংয়ে একপেশে এই ম্যাচে পাত্তাই পায়নি সফরকারীরা।

প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল করে ১২২ রান করে। জবাবে ৬ উইকেটে ৬৪৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ৫২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১১২ রানে গুটিয়ে তৃতীয় দিনেই ম্যাচ হারে বাংলাদেশ ‘এ’ দল।

প্রিটোরিয়ায় প্রথম দিনই অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ১৭০ এবং দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৬২২ রান করে দক্ষিণ আফ্রিকা ‘এ’।

তৃতীয় দিন ৬ উইকেটে ৬৪৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ‘এ’। এতে ৫২৫ রানে লিড নেয় প্রোটিয়ারা।

দলের হয়ে অধিনায়ক মারকুইস অ্যাকারম্যান ২৪ চার ও ৭টি ছক্কায় ২৩৭ বলে ২৫৬ রান করেন। ১৫ চার ও ৫ ছক্কায় ২৬৩ বলে ২০০ রানে অপরাজিত থাকেন সিনেথেম্বা কোশিলে।

আনামুল হক ৯৮ রানে ৩ উইকেট নেন।

৫২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার মোহাম্মদ নাইম। এছাড়া আনামুল অপরাজিত ১৯, অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ১৮ ও নাইম হাসান ১৩ রান করেন।

দক্ষিণ আফ্রিকার তিন বোলার ৩টি করে উইকেট নেন।

আগামী ৩০ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চারদিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ‘এ’ এবং দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের

আপডেট টাইম : ১০:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬