ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

আইন চূড়ান্ত অনুমোদন কাউন্সিল হচ্ছে প্রকৌশল গবেষণায়

নিজস্ব প্রতিবেদক: প্রকৌশল গবেষণায় কাউন্সিল গঠিত হচ্ছে। এ জন্য ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০১৯’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ আইনের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেষ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয় এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ আইনে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। আগের খসড়াই চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এ আইনটি নতুন এবং ধারণাটাও নতুন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের কোনো গবেষণাধর্মী প্রতিষ্ঠান ছিল না। কৃষিক্ষেত্রে বা শিল্পক্ষেত্রে থাকলেও প্রকৌশল গবেষণা ক্ষেত্রে নতুন এই আইন তৈরি করা হয়।’

তিনি বলেন, ‘এ আইনের কাঠামো হচ্ছে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল নামে একটি কাউন্সিল থাকবে। এ কাউন্সিল জাতীয় প্রয়োজন অনুযায়ী প্রকৌশল বিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্র যেমন পূর্ত, যান্ত্রিক ও বৈদ্যুতিকসহ সকল প্রকার অবকাঠামো যন্ত্রপাতি মালামালের নকশা প্রণয়ন উৎপাদন রক্ষণাবেক্ষণ ও গুণগত মান নির্ধারণ করবে।’

‘খসড়া আইন অনুযায়ী কাউন্সিলের অ্যাপেক্স বডি হিসেবে গভর্নিং বডি থাকবে। এ বডির ব্যবস্থাপনার জন্য প্রস্তাব করা হয়েছে একজন চেয়ারম্যান থাকবেন এবং পুরকৌশলবিদ, যন্ত্রকৌশলবিদ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলবিদ, প্রশাসন ও অর্থনীতিবিষয়ক এবং প্রকৌশল ও অন্যান্য শাখা থেকে একজন মিলে পাঁচজন থাকবেন। ইঞ্জিনিয়ারিং ইনস্টিউউট থেকে প্রতিনিধি এবং সরকারের মনোনীত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি প্রকৌশল প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি এবং যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি। সব মিলয়ে ১০ জনের কমিটি।’

প্রতি তিন মাসে একটি করে গভর্নিং বডির সভা হবে জানিয়ে শফিউল আলম বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী চেয়ারম্যান ও সচিবকে ভাইস চেয়ারম্যান করে একটি উপদেষ্টা পরিষদ থাকবে। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ প্যানেলের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়ার ক্ষেত্রে সুযোগ রাখা হয়েছে খসড়া আইনে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আইন চূড়ান্ত অনুমোদন কাউন্সিল হচ্ছে প্রকৌশল গবেষণায়

আপডেট টাইম : ০৯:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯